মাগুরা সদর হাসপাতালঃ এক দিনেই অর্ধশতাধিক

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

আজ এক দিনেই অর্ধশতাধিক মানুষ মাগুরা সদর হাসপাতালে প্রবেশে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। স্থানীয় দোকানীরা জানান, হাসপাতালের প্রধান ফটক থেকে ইমারজেন্সির সামনে পর্যন্ত প্রায় স্থায়ী জলাবদ্ধতায় রোগী দূর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। আজ এক দিনেই অর্ধশতাধিক মানুষ জলাবদ্ধতায় নাজেহাল হয়েছেন। পানিতে পরে খানাখন্দে কমবেশি আঘাত পেয়েছেন অনেকেই।

সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এ সমস্যায় রুগী থেকে চিকিৎসক, সেবিকা থেকে স্বজন সবাই নাজেহাল। ঘটছে দূর্ঘটনা, পাশাপাশি নোংড়া পানীতে রোগজীবাণুর আতংক সব মিলে করুন অবস্থা সদর হাসপাতাল সংশ্লিষ্ট সকলের।

গেল বর্ষায়ও দীর্ঘ সময় ধরে এ সমস্যাটি চালু ছিলো। এবার তা প্রকট আকার ধারন করেছে। নির্মান কাজ চলার কারনে সমস্যাটি হচ্ছে এটাই দৃশ্যমান এবং কতৃপক্ষের জবাবও তাই।

সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রতিটি ব্যক্তি ও দফতরের প্রতি মাগুরাবাসীর প্রত্যাশা জেলার সবচেয়ে জরুরী এ সেবাটি ভোগান্তি বিহীন করতে বিকল্প উপায়ে পানি নিস্কাশনের ব্যবস্থা অথবা সাময়িক উচুঁ করে হলেও ইমারজেন্সির সামনের রাস্তাটিকে জলাবন্ধতার সমস্যা থেকে মুক্ত করে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সহযোগীতা করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: