সমকাল বিএফএফ বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাগুরা

মাগুরানিউজ.কমঃ 

unnamed-2

শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল বিএফএফ সমকাল ৩য় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় মাগুরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। তারা তুমুল প্রতিযোগিতার মাধ্যমে বিগত দুই বছর মাগুরা জেলা ও  খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার এ গৌরব অর্জন করে। শনিবার মাগুরা শহীদ সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ন শুভেচ্ছা স্কুলের তার্কিকরা হচ্ছে, মারিয়া, ফাইজা ফারিয়া প্রাচী, কানিজ ফাতেমা ঐশি ও রানার-আপ সরকারি বালিকা বিদ্যালয়ের পক্ষে বির্তকে অংশগ্রহনকারী তার্কিকরা হচ্ছে, খোরশীদ জাহান নওরীন, তামিমা তাসনিম এবং মেহজাবিন আলম মুন। ফইনালে সেরা বক্তা নির্বাচিত হন চ্যাম্পিয়ন শুভেচ্ছা স্কুলের দলনেতা কানিজ ফাতেমা ঐশি।

বিচারকের দায়িত্ব পালন করেন, শিক্ষক-সাংবাদিক খান রকিবুল হক দিপু, ক্রিড়া সংগঠক মাগুরা ইয়াং ষ্টার একাডেমির পরিচালক সৈয়দ বারিক আনজাম, সাংবাদিক অ্যাড. মোখলেছুর রহমান, অ্যাড. কাজী সিরাজ মিহির।

প্রতিযোগিতা শেষে সমকাল সুহৃদ সমাবেশ মাগুরা জেলা কমিটির সভাপতি ক্রিড়াবিদ সৈয়দ বারিক আনজাম বার্কির সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুর ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র ও পুরুস্কার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, মাগুরা আদর্শ কলেজের প্রভাষক রেশমা আক্তার, বেরইল বাজার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ফেরদৌসি আক্তার, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুনিরুল ইসলাম, সরকাররি বালিকা বিদ্যালয়ের শিক্ষক শাহাদত হোসেন, শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের শিক্ষক আব্দুল্লাহ আল তারিখ, দুধ-মল্লিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন আক্তার, এজি একাডেমির শিক্ষক সৈয়দ আলী আহসান, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিরাজুল ইসলাম প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: