মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলার মোহম্মদপুরে বজ্রপাতে ইদ্রিস মোল্যা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার মইফুলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ইদ্রিস মইফুলকান্দি গ্রামের মৃত কালামিয়া মোল্যার ছেলে।
এ ব্যাপারে নিহতের ভাই জামাল মোল্যা জানান, ঘটনার দিন বিকাল সাড়ে ৫ টার দিকে ইদ্রিস বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়। এ সময় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পলাশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মুকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


