সব সামলে নিতে প্রস্তুত সরকারও- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার

মাগুরানিউজ.কমঃ 

Misintry_BFF_01_thereport24

২৯ জানুয়ারি শুরু হচ্ছে তৃতীয় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। শেষ হবে ০৮ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ম্যাচগুলোতে অংশ নেবে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশসহ মোট ৬টি দেশ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে করণীয় নির্ধারণী এক আন্তঃমন্ত্রণালয় সভা রবিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপির সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেখানে সব সামলে নিতে প্রস্তুত সরকারের সবশেষ প্রস্তুতির বিষয়টি চূড়ান্ত হয়েছে।

সভায় টুর্নামেন্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, বিভাগ, দফতরসমূহের সহযোগিতা কামনা করা হয়েছে। সভায় খেলা চলাকালীন দেশী-বিদেশী খেলোয়াড় ও কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা ও খেলার মাঠে আইন-শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রবেশমুখে দুই পার্শ্বের ১০০ গজ পরিসরে যানবাহন, ফুটপাতের দোকান ও বাসস্ট্যান্ড অপসারণের ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: