মাগুরানিউজ.কমঃ
বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের খেলার জন্য বাংলাদেশ দলের আগেই অস্ট্রেলিয়া চলে গিয়েছিলেন তিনি। সিঙ্গাপুর এয়ারলাইনসে ফিরতি টিকেটটা কাটা হয়ে গিয়েছিল তখনই। আর সেই টিকেটের বিমান ধরেই শনিবার রাতে দেশে ফিরে এসেছে সাকিব আল হাসান।
বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সাথে ছিলেন তার স্ত্রী শিশির। সাকিব ছাড়াও শনিবার বিকেলে দেশে ফিরেছেন ইনজুরিতে থাকা ওপেনিং ব্যাটসম্যান এনামুল হক বিজয়। কোচি স্টাফ বাদে দলের বাকি সদস্যরা ফিরছেন আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায়।

