মাগুরায় পেট্রলবোমার মদদদাতারা চিহ্নিত: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

মাগুরানিউজ.কমঃ 

nasim-1426933340

মাগুরায় ট্রাকে পেট্রলবোমা হামলার মদদদাতাদের চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রলবোমা হামলায় দগ্ধদের দেখতে এসে মন্ত্রী এ কথা বলেন। তবে মদদ দাতা কারা সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে নাসিম বলেন, ‘আপনি নির্বাচন করবেন, আবার পেট্রলবোমা হামলা চালাবেন-দুটো এক সঙ্গে চলবে না।’

পেট্রলবোমা হামলাকারীদের কোনো ধরনের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে নাসিম বলেন, মানুষের প্রতি সামান্য মমত্ববোধ থাকলে কেউ পেট্রলবোমা দিয়ে মানুষকে পোড়াতে পারে না। এ সময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে চলমান হরতাল-অবরোধ তুলে নেওয়ার দাবি জানান তিনি।

গতকাল শনিবার রাতে মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে ট্রাকে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতেট্রাকের চালকসহ নয়জন দগ্ধ হন । দগ্ধ ব্যক্তিদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

এ ঘটনায় এ পযন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: