চ্যানেল ২৪ কর্মীর ওপর হামলায় মামলা

মাগুরানিউজ.কমঃ 

Untitled-1er
মাগুরার মহম্মদপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল, চ্যানেল ২৪ এর নিউজ বিভাগের সিনিয়র ভিডিও এডিটর শফিকুল ইসলাম তুফানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তুফানের মা রোকেয়া বেগম ছয়জনকে আসামি করে মহম্মদপুর থানায় মামলাটি করেন।

জানা যায়, তুফান ঈদের ছুটিতে গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের  জাঙ্গালীয়ায় আসে। গত ৩০ সেপ্টেম্বর তার ওপর প্রতিপক্ষরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তুফানের বাবা মো. আবুল বাশার বাঁশি জানান, দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী মৃত. মোমিন দফাদারের ছেলে রকিব মুসল্লির সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। তিনি ও তার স্ত্রী ঢাকায় ছেলের কাছে থাকেন। গত মঙ্গলবার ঈদ করতে বাড়িতে আসেন। ওই দিন দুপুরে কথাকাটাকাটির এক পর্যায়ে রকিব ও তার লোকজন তুফানকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।  

এই ঘটনায় তুফানের মা  রোকেয়া বেগম রকিবকে প্রধান করে ছয়জনের নামে মহম্মদপুর থানায় মামলা  করেন।

মামলার অন্য আসামিরা হলেন- মুরাদ, আবেদ, ওদুদ, ওমর ও কোবাদ। এরা সবাই পলাতক।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান রাইজিংবিডিকে জানান, মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে তৎপরতা চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: