সন্তান খুনের বিচার পেলাম না: মাগুরায় আনিচ হত্যা মামলা প্রসঙ্গে আনিচের বাবা

মাগুরানিউজ.কমঃ

ak-141587oip6501

দেশে কোনো বিচার নেই। সন্তান হত্যার বিচার আমি পেলাম না। এভাবেই কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সলেমান শেখ। সন্তান হারা বাবার আর্তনাদ, আমি আমার একমাত্র সন্তান খুনের বিচার পেলাম না।

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার লাহুড়িয়া পাড়া গ্রামের ফুটবল তারকা আনিচুর রহমানের চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে আদালত ১০ জন আসামিকেই বুধবার বেকসুর খালাস দেয়।

এরপর বৃহস্পতিবার নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সলেমান শেখ।

গত বুধবার জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম আনিচুর রহমান হত্যা মামলার সব আসামিকেই বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০০৯ সালের ৮ এপ্রিল রাতে প্রতিপক্ষের লোকজন উপজেলার লাহুড়িয়াপাড়ার কৃতি ফুটবলার আনিচুর রহমান আনিচকে এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা সলেমান বাদী হয়ে হত্যাকাণ্ডের পরদিন ৯ এপ্রিল ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে সাক্ষ্যগ্রহণের পর বুধবার এ রায় দেওয়া হলেঅ।

আসামিদের মধ্যে ৩ জন জামিনে মুক্ত ও ৭ জন জেল হাজতে ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: