শ্রীপুরে ৩ যুবককে কুপিয়ে আহত করলো প্রতিপক্ষরা

মাগুরানিউজ.কমঃ 

magura1429097837 (1)

মাগুরার শ্রীপুরে দুই নেতার সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে ৩ যুবককে কুপিয়ে আহত করেছেন প্রতিপক্ষরা।

বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার কাজলী মাদ্রাসার সমানে এই ঘটনা ঘটে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, কাজলী এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও তৈয়ব হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। কাজলী বাজারে পহেলা বৈশাখের অনুষ্ঠানকে কেন্দ্র করে সংগ্রামের সমর্থক মাহাফুজ, শিপন ও বকুলের সঙ্গে তৈয়ব সমর্থক রাসেল, আরিফ, আকিব ও আবিদের মধ্যে কথা কাটাকাটি হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে তৈয়ব সমর্থকরা জোটবদ্ধ হয়ে কাজলী মাদ্রাসার সামনে সংগ্রামের সমর্থক মাহাফুজ, শিপন ও বকুলকে কুপিয়ে আহত করেন। এ সময় তৈয়ব সমর্থকরা তাদের মোটরসাইকেলটি ভাঙচুর করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: