আজ সোমবার, অক্টোবর ১৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার খামারপাড়া আলিম মাদ্রাসায় অবস্থিত মডেল রিসোর্স সেন্টার কাম সাব-অফিসে বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মাগুরা সদরের ফিল্ড সুপারভাইজার মো. সামছুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. আব্দুল গফফার।
স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. মহি উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিচারক ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও জিকে আইডিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জোকা বাইতুল নূর জামে মসজিদের ইমাম মুফতি আবুল বাশার, ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর উপজেলা মডেল রিসোর্স সেন্টার কাম সাব-অফিসের মডেল কেয়ারটেকার আব্দুল খালেক, সাধারণ কেয়ারটেকার মো. জিয়াউর রহমান, মো. ওয়াহিদুল ইসলাম, আব্দুল্লাহ প্রমুখ।
শিক্ষক মো. আব্দুর রাজ্জাক এ সময় আরো উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন শ্রীপুর উপজেলার শিক্ষকবৃন্দ ও বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলার মাস্টার ট্রেইনার মাওলানা মো. শিহাব উদ্দিন।

