আজ মঙ্গলবার, অগাস্ট ১১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিকরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায়, মাগুরার শালিখায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে ( ১০ নভেম্বর) সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বনি আমিন৷ দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্যানেল চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম- কম্পিউটার অপারেটরগন অংশগ্রহণ করে। প্রশিক্ষণ দেন গ্রাম আদালত এর শালিখা উপজেলা সমন্বয়কারী মোঃ ইলিয়াছ হোসেন,মাগুরা সদর উপজেলার সমন্বয়কারী শিউলী আক্তার৷ এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ হুসাইন শিকদার,আরজ আলী বিশ্বাস,সিরাজ উদ্দিন মন্ডল,শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷
এই প্রশিক্ষণের মাধ্যমে, স্থানীয় পর্যায়ে (ডিএমআই) পদ্ধতি বাস্তবায়নে ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাদের দ্বায়িত্ব কর্তব্য নিয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিকেন্দ্রীভূত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা উপস্থাপনা চ্যালেঞ্জ সমূহ বিস্তারিত আলোচনা করা হয়।

