শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ টি গোয়ালঘর, ১ টি রান্না ঘর ও রান্না ঘরে থাকা সকল জিনিসপত্র পুঁড়ে ভস্মীভূত হয়েছে। এছাড়া গোয়ালঘরে থাকা ২ টি গরু দগ্ধ ও ২ টি ছাগল পুঁড়ে মারা গেছে। বুধবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের দরিবিলা গ্রামে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

No description available.

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার দরিবিলা গ্রামের রহিম মণ্ডল ও তুষার মণ্ডলের গোয়ালঘরে আগুন ধরে যায়। গোয়ালঘরে থাকা ২ টি গরু দগ্ধ হয় ও ২ টি ছাগল আগুনে পুঁড়ে মারা যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পড়লে পাশের রান্না ঘর ও পুঁড়ে যায়। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে মশায় কোয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার দেলোয়ার হোসেন জানান, সংবাদ পাওয়ার পর শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে তারাই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিসের ওই টিমটি ফিরে আসে।

No description available.

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: