জাসদ নেতা আতিয়ার রহমান জোয়ার্দ্দার স্মরণে শোকসভা

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

সদ্য প্রয়াত মাগুরা জেলা জাসদের সহসভাপতি এবং শালিখা উপজেলা জাসদের সভাপতি আতিয়ার রহমান জোয়ার্দারের স্মরণে মাগুরা জেলা জাসদ (১৬ মার্চ) শনিবার বিকেলে জেলা কার্যালয়ে এক শোকসভার আয়োজন করে। মাগুরা জেলা জাসদের সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম ফণির সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম।

জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তীর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য প্রদান করেন জেলা জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার বিশ্বাস, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, শ্রীপুর উপজেলা জাসদের সভাপতি নিরাপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক মীর আব্দুর রাজ্জাক রাজা, শালিখা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রয়াত আতিয়ার রহমান জোয়ার্দারের ভাই ইদ্রিস জোয়ার্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শোকসভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম বলেন, ‘রাজপথের সাহসী নেতাদের মৃত্যু হয়না। তারা বেঁচে থাকে মানুষের মাঝে। জাসদ নেতা আতিয়ার রহমান জোয়ার্দ্দার আমাদের মাঝে বেঁচে থাকবেন।’ শোকসভায় জেলা ও উপজেলার নেতা কর্মীরা অংশ নেন। গত ৫ মার্চ জাসদ নেতা আতিয়ার রহমান জোয়ার্দ্দার হঠাৎ মৃত্যুবরণ করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: