শ্রীপুরে ব্যতিক্রমী ঈদ আড্ডা কর্নারের আয়োজন

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার বরালিদহা যুবসমাজ ও গ্রামবাসীর আয়োজনে ব্যতিক্রমী ঈদ আড্ডা কর্নারের আয়োজন করা হয়েছে। উপজেলার বরালিদহা আমিন মোড় বটতলায় ঈদ দিন ও ঈদের পরের দিন এ আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ আয়োজনে গ্রামবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে শতশত মানুষ অংশগ্রহণ করেন। তারা ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বরালিদহা বটতলা মোড় এলাকায় নানান সাজে সজ্জিত করা হয়েছে। গ্রাম্য মাঠের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গ্রামীণ ঐতিহ্যের আদলে সাজানো হয়েছে জায়গাটি। সেখানে সকল বয়সী নারী-পুরুষের আগমন ঘটেছে। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। ফটো সেশনের জন্য রাখা হয়েছে সেলফি কর্নার। অনেকই সেখানে ছবি তোলায় ব্যস্ত সময় পার করছেন। বিশ্রামের জন্য রাখা খড়কুটো দিয়ে বানানো ছাতার নিচে বসে গল্প, আড্ডায় মেতে উঠেছেন অনেকেই। রাখা হয়েছে গ্রামে ঐতিহ্য গরুর গাড়ি। রকমারি খাবারের দোকান বসেছে সেখানে। শুধু তাই নয়, ছাগল দৌড়, স্বামী-স্ত্রীর জন্য বাস্কেটবল, ছোটদের জন্য মোরগ লড়াই, বিস্কুট দৌড়, দৌড়সহ ১০ টি ইভেন্টে খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঈদ আড্ডা কর্নারে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বললে তারা জানান, ঈদের দিন ও ঈদের পরের দিন এমন আয়োজনে আমাদের ঈদের আনন্দ আরো বেড়ে গেছে। আমরা পরিবার পরিজন নিয়ে ঈদ আড্ডা কর্নারের আয়োজন উপভোগ করছি। আমরা আয়োজক কমিটিকে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানায়।
আয়োজক কমিটির অন্যতম তত্বাবধাক মো. জাহিদ মোল্যা জানান, ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এবারই আমরা শুরু করেছি। এমন একটি ব্যতিক্রমী আয়োজন করতে পেরে আমাদের ভাল লাগছে। আগামিতে আরো বড় পরিসরে এমন আয়োজন করার ইচ্ছা আমাদের রয়েছে।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: