শ্রীপুরে “প্রত্যয়” সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে সামাজিক সংগঠন “প্রত্যয়” এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছর ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন “প্রত্যয়” এর পরিচালক ফাহিম রেজা প্রিন্সের সার্বিক তত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, প্রত্যয়ের অন্যতম পৃষ্টপোষক ও শিক্ষা অধিদপ্তর ঢাকা মেট্রো সার্কেলের নির্বাহী তত্বাবধাক প্রকৌশলী হাসান শওকত, ঢাকা সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. হুসাইন শওকত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার সাহেব আলী, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু, সাবেক সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরী, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সেলিম মোল্যা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন, মো. হাসান, শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাছান অন্তর, প্রত্যয়ের প্রতিষ্ঠাতা সদস্য মুরাদ হোসেন, আজিজুল ইসলাম, শাকিল মোল্যাসহ প্রত্যয়ের সকল সদস্যবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, প্রত্যয় একটি সামাজিক সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর ২৯ রমজান ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর ও ২৯ রমজান ১৬ তম ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। এছাড়া বিভিন্ন সামাজিক কার্যক্রমের মধ্যদিয়ে সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে সামাজিক বিভিন্ন কার্যক্রমে ফলে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে সংগঠনটি।
May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: