শ্রীপুরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে ছয়টি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৬৮ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সময় উপজেলার ৩ জন ভিক্ষুককে একটি ভ্যান, তিনটি করে ছাগল ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক,  মাহফুজ, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক ড. মুসাফির নজরুল, উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ প্রমুখ।
June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: