শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ছাত্র আন্দোলনে নিহত শহীদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শ্রীপুরের ৪ শহীদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে দলটির নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে নোহাটা গ্রামের শহীদ আসিফ ইকবাল রাব্বির কবর জিয়ারত করেন তারা। পরে রায়নগর গ্রামের শহীদ ফরহাদ হোসেন, বরইচারা গ্রামের শহীদ মুত্তাকিন বিল্লাহ এবং শেষে শ্রীপুর গ্রামের শহীদ শাহরিয়ার সোহানের কবর জিয়ারত করেন। এ সময় তারা শহীদ পরিবারগুলোর সাথে দেখা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কবর জিয়ারত শেষে জুম্মার নামাজের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় তাদের গ্রামের মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহাগ হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব জহুরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: