শ্রীপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

file (1).jpeuytg

শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজন করে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশের মানুষ তাদের চিরায়ত সংগ্রামী শক্তি দিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসকে রুখবে। এদেশ অসাম্প্রদায়িক দেশ। সাম্প্রদায়িক জঙ্গিবাদের এখানে কোনো স্থান নেই। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ প্রশ্রয় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী বলেন, মাগুরা তথা সারাদেশের সুষম উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা শ্যামল কুমার দে শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি, মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শরিফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজল দেবনাথ, মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, ঐক্য পরিষদ নেতা জয়ন্ত কুমার দেব, নির্মল চ্যাটার্জি,  সুকুমার বিশ্বাস, অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, বাসুদেব কুণ্ডু, পংকজ সাহা, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন, শ্রীপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান মশিয়ার রহমান, আমলসার ইউনিয়ন চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: