মাগুরানিউজ.কমঃ
আজ সকালে মাগুরার শ্রীপুরে দ্বারিয়াপুর-গোয়ালদহ সড়কে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম তাইজেল হোসেন (৪০)। তিনি মোটর সাইকেলটির চালক ছিলেন।
জানা গেছে, শ্রীপুরের ঘোশিয়াল গ্রামের বালু ব্যবসায়ী তাইজেল হোসেন শনিবার সকালে মোটর সাইকেলে করে স্থানীয় বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক তাইজেল হোসেন মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

