মসুর ডাল উৎপাদনে মাগুরা শীর্ষে

মাগুরানিউজ.কমঃ 

download (1)দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় এবার উৎপাদন বেড়েছে মসুর ডালের। সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ১০ জেলায় চলতি মৌসুমে উৎপাদন ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৮৯ হাজার ২৭৭ টন মসুর ডাল। তবে শস্যটির উৎপাদন সবচেয়ে বেশি হয়েছে মাগুরা জেলায়। মাগুরায় ২১ হাজার ৪০৪ টন মসুরের ফলন পাওয়া গেছে।

জেলা কৃষি বিভাগ তথ্যে জানা যায়, মোট উৎপাদিত ডালের মধ্যে যশোরে ১৬ হাজার ৬৫৭ টন, ঝিনাইদহে ১৮ হাজার ৬২৩, মাগুরায় ২১ হাজার ৪০৪, নড়াইলে ৭ হাজার ৪০৮ এবং খুলনায় ১৫০ টন মসুর উৎপাদন হয়েছে। এছাড়া বাগেরহাটে ৭৩৭, কুষ্টিয়ায় ১৩ হাজার ৯৭৬, চুয়াডাঙ্গায় ৩ হাজার ৯৬, মেহেরপুরে ৬ হাজার ২০১ এবং সাতক্ষীরায় ১ হাজার ২৫ টন মসুরের ফলন পাওয়া গেছে। গত মৌসুমে এ ১০ জেলায় মসুর ডাল উৎপাদন হয়েছিল ৭৬ হাজার ১৭৬ টন। অর্থাত্ গত বছরের তুলনায় চলতি মৌসুমে উৎপাদন বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

কৃষি সম্প্রসারণ বিভাগ যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, উৎপাদনের বিপরীতে ১০ জেলায় মসুর ডালের আবাদ হয় ৬৫ হাজার ৪৪২ হেক্টরে। এর মধ্যে সাতক্ষীরা জেলায় ১ হাজার ২৫ হেক্টর, যশোরে ১২ হাজার ৫৫, ঝিনাইদহে ১৪ হাজার ৩২৫, মাগুরায় ১৫ হাজার ২৯০ এবং নড়াইলে ৬ হাজার ৭৩৫ হেক্টরে। এছাড়া খুলনায় ১৫০ হেক্টর, বাগেরহাটে ৭৬৭, কুষ্টিয়ায় ৮ হাজার ৭৩৫, চুয়াডাঙ্গায় ১ হাজার ৯৩৫ এবং মেহেরপুরে ৪ হাজার ৪২৫ হেক্টর জমিতে মসুর আবাদ হয়েছিল। কৃষকরা জানান, অন্য বছরের তুলনায় এবার মসুর ডালের ফলন খুবই ভালো হয়েছে। হেক্টরপ্রতি গড়ে ফলন হয়েছে ১ দশমিক ৩৬ টন।

সদর উপজেলার কৃষক মানিক চন্দ্র ঘোষ জানান, প্রতি বছরই তিনি কমবেশি মসুর ডাল চাষ করেন। এবারো তিন বিঘা জমিতে শস্যটির আবাদ করেছিলেন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফলন খুবই ভালো হয়েছে বলে জানান তিনি। সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি দিয়ে বিঘাপ্রতি উৎপাদন খরচ পড়ে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা। প্রতি বিঘায় ৫-৬ মণ ডাল উৎপাদন হয়েছে। তিন বিঘা জমির মসুর ডাল বিক্রি করে উৎপাদন খরচ বাদে লাভ হয়েছে ৫৫ হাজার টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক বলেন, মসুর ডাল একটি লাভজনক ফসল। গত বছরের তুলনায় এবার ডাল উৎপাদন বেড়েছে। মসুর ডাল উৎপাদনে কৃষকরা এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাভবান হচ্ছে। ফলে এ অঞ্চলের কৃষকরা আগ্রহের সঙ্গে ফসলটি চাষ করে থাকে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: