শ্রীপুরে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে ‘জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মামুন খান, থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খন্দকার আব্বাস উদ্দীন, শহীদ সোহান শাহ-এর বাবা শাহ সেকেন্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক ফকরুদ্দিন মিজান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত এনামুল হক,  আহত মো. রোহান মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় শহীদ পরিবারের সদস্য ও আহতরা তাদের স্মৃতিচারণ করেন। বক্তারা ২০২৪ সালের জুলাই -আগষ্টে আন্দোলনের চেতনা ধারণ ও লালন করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যগণ, আহতগণ উপস্থিত ছিলেন।
July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: