শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
“সাম্য ও সমতায়, দেশ সমবায়” এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।
এ সময় জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির কুমার শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, বিশিষ্ট সমবায়ী ও সংগঠক এস এম সাইফুজ্জামান, শ্রীপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব্) এর চেয়ারম্যান খন্দকার আবু নঈম, নবদিগন্ত সমবায় সমিতির সম্পাদক শফিকুজ্জামান রিপন, মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক দ্বীপান্বীতা মোহনা প্রমুখ।
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: