আজ মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
উৎসব মুখর পরিবেশে শালিখা প্রেসক্লাবের সাংবাদিক পুনর্মিলনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শালিখা ইকোপার্কে সম্পন্ন হয়েছে।
শনিবার দিনব্যাপী শালিখা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি আব্দুল রব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম ।বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হাসনাত, পল্লীবিদ্যুৎ এর ডিজিএম মোঃ রেজাউল করিম,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,যীগ্ম আহবায়ক শহিদুজ্জামান শহিদ,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার উদ্দিন,ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা ওসমান গণি সাঈফী,সাকারি অধ্যাপক হুমায়ন ইউসুব,অধ্যক্ষ ইমদাদুল ইসলাম,প্রধান শিক্ষক আলী আহসান। এ সময় মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল, সম্পাদক মাসুদ রানা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে নিউজে বিশেষ অবদান রাখার জন্য শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ, নাজমুল হক,এইচ এম রাজিব ও মুন্সী হাবিবুল্লাহ পাভেলকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় । অনুষ্ঠানে মাগুরা, শালিখা, মহম্মদপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ ৷

