আজ বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ কুমার মণ্ডল।
শ্রীপুর প্রেসক্লাবের সদস্য সচিব আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গণি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা মোল্যা মিজানুর রহমান, শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, সংগীত শিক্ষক মায়া ভৌমিক প্রমুখ।

