শ্রীপুরে ছাত্রলীগ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

মাগুরানিউজ.কমঃ

bp490-433x300j

মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী জালাল উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ।

আজ দুপুর ১২টার দিকে মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হাসানুজ্জামান হান্নানের নেতৃত্বে শ্রীপুর ডিগ্রি কলেজ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চৌরঙ্গী মোড় এলাকায় প্রতিবাদ সভা করে।

সভায় হাসানুজ্জামান হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন মিয়া, রবিউল ইসলাম রবি, হারুন ফকির প্রমুখ।

প্রতিবাদ সভায় ছাত্রলীগ সভাপতি কাজী জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক শাস্তি দাবি জানানো হয়। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী জালাল উদ্দিনকে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: