মাগুরায় ছাত্রলীগের বিক্ষোভ, তারেক জিয়ার প্রতিকৃতিতে অগ্নি সংযোগ

মাগুরানিউজ.কমঃ

1961678_10202458127689263_1054482865269319893_o

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে কটুক্তি করায় মাগুরা জেলা ছাত্রলীগ আজ শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে চৌরঙ্গি মোড়ে তারেক জিয়ার প্রতিকৃতিতে অগ্নি সংযোগ করে ছাত্রলীগ।

দুপুর ১২টার দিকে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের একটি মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে সমাবেশ করে।

সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মো. রেজাইল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য পার্থ সারথী বিশ্বাস, সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মুক্তা প্রমুখ।

সমাবেশ শেষে তারা তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টারে অগ্নিসংযোগ করেন।

এ সময় চৌরঙ্গি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেতারা তারেক জিয়ার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে বক্তৃতা করেন। বক্তারা জাতির পিতার সম্পর্কে কটুক্তি করায় তারেক জিয়ার ফাঁসি দাবি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: