শ্রীপুরে গড়াই নদীতে গোসল করতে গিয়ে হার্ট অ্যাটাকে স্কুল ছাত্রের মৃত্যু

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে রবিবার (৬ এপ্রিল) দুপুরে গড়াই নদীতে গোসল করতে গিয়ে হার্ট অ্যাটাকে হাসিব মন্ডল (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে শ্রীপুর উপজেলার দ্বীপচর মহেশপুর গ্রামের ছমির খাঁর ছেলে এবং চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। হাসিবের অকাল মৃত্যুর কারণে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

এ বিষয়ে দ্বারিয়াপুর ইউনিয়নের ইউপি সদস্য ওয়াজেদ মন্ডল বলেন, হাসিব সম্পর্কে আমার নাতি ছেলে হয়। ছেলেটি দীর্ঘদিন যাবত মাথার সমস্যায় ভুগছিল। এ বিষয়ে আমরা তাকে চিকিৎসা করাচ্ছিলাম। আজ দুপুরে উপজেলার গড়াই নদীর মহেশপুর গ্রামের স্থানীয় সোনা কান্দর খেয়াঘাট এলাকায় সহকর্মীদের সাথে গোসল করতে যায়। খেয়া নৌকার উপর উঠে নদীতে লাফ দেয়ার সময় হঠাৎ তার মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। সহকর্মীরা তাকে ধরে বালু চরের উপর নিয়ে আসে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, খবর শুনেছি। পুলিশ সেখানে গিয়েছিল। অন্য কোন সন্দেহ ও পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারকে লাশ দাফনের অনুমতি দিয়েছি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: