শ্রীপুরে ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

‘তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মান উন্নয়ন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে রবিবার বিকেলে মাগুরার শ্রীপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সমাজসেবা কর্মকর্তা আবদুর রাজ্জাক, শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রশিদ প্রমুখ।

বক্তারা খেলাধুলা অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে মাদক মুক্ত, মোবাইল মুক্ত রাখার প্রতি গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: