শ্রীপুরের দ্বারিয়াপুর দরবার শরীফে ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের কুতুবুল আলম পীরে কামেল শাহ সূফী তোয়াজ উদ্দিন আহমদ (রহঃ) ও সুলতানুল ওয়ায়েজ্বীন পীরে কামেল শাহ সূফী আবু সাঈদ মুহাম্মদ আবদুল হান্নান (রহঃ) এর ওফাৎ দিবস উপলক্ষে মঙ্গলবার ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন ভারতের জৈনপুরের পীর সাহেব কেবলা সাইয়্যেদ ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

ইশায়াতে ইসলামের আমির ও দ্বারিয়াপুর দরবার শরীফের পীরজাদা শাহ আবু তালহা মুহাম্মদ মুস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়াজ মাহফিলে ডোবরার পীর ওবায়েদ বিন নাসের, বিভিন্ন দরবার শরীফের পীর সাহেবগণ, ইসলামী চিন্তাবিদগণসহ স্থানীয় ওলমায়ে কেরামগণ বক্তব্য রাখেন।

ওয়াজ মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, থানার অফিসার ইনচার্জ শেখ তাসনীম আলম,  ও উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল রেজা।

আসর বাদ হতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ ওয়াজ মাহফিলে ইসলামের নীতি আদর্শ নিয়ে বক্তাগণ বক্তব্য রাখেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: