আজ শুক্রবার, অগাস্ট ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে মাগুরা শ্রীপুরে সেলস সেন্টার, বিউটি পার্লার ও ফুড কর্নারের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ মার্কেটে পৃথক তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা বিবেকানন্দ মণ্ডল টুটুল, উপজেলা সংগঠক হুমায়ন বিশ্বাস, মাঠ সমন্বয়কারী আখিরুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীগণ।

