আজ শুক্রবার, অগাস্ট ২১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সেপ্টেম্বর মাসে খুলনা বিভাগের সেরা ১০ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। সোমবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক পত্র সূত্রে এ খবর জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে উপজেলার ০-১ বছরের শিশু জন্ম নিবন্ধনে মাসিক টার্গেট ছিলো ৩১৮টি। অপরদিকে মৃত্যু নিবন্ধনে ০-১ বছরের মধ্যে মাসিক টার্গেট ছিলো ১০১ টি। পরিসংখ্যান অনুযায়ী শ্রীপুর উপজেলার জন্য নির্ধারিত টার্গেট অতিক্রম করেছে। নিবন্ধনের পরিমাণ শতকরা ১০৪ ভাগ।
এ সাফল্যের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী বলেন, এ অর্জন পুরো উপজেলাবাসীর। বিশেষভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশিষ্ট সকলের অর্জন। এ উপজেলার জন্য নির্ধারিত টার্গেটের চেয়েও বেশি পূরণ করা হয়েছে। এ অর্জন ধরে রাখতে হবে। পুরো বিভাগের মধ্যে প্রথম হওয়ায় ভীষণ ভালো লাগছে। এ প্রাপ্তিতে আমি ব্যক্তিগতভাবে গর্বিত ও আনন্দিত।

