শেখ হাসিনাকে ‌‘হত্যার পরিকল্পনাকারী’ গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ 

pak2014110318557706

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ৩৬ বছর বয়সী ওই নারী শেখ হাসিনাকে হত্যার ছক অনুযায়ী অস্ত্র সংগ্রহ করছিলেন। এ ছাড়াও বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনাও ছিল তাঁর। দ্য গার্ডিয়ান ও রয়টার্সের খবরে এমনটাই দাবি করা হয়েছে।

ওই নারীর বিরুদ্ধে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হয়ে কাজ করার অভিযোগও আনা হয়েছে। আসাম পুলিশের বিশেষ অপারেশন ইউনিট তাকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছেন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যটির পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্য।

শেখ হাসিনাকে হত্যার বিষয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পলাতক জঙ্গিদের একটি পরিকল্পনা ভারত নস্যাৎ করে দিয়েছে, এমন ঘোষণার কয়েক দিনের মধ্যেই ওই নারীকে আটক করলো আসাম পুলিশ।

এসব জঙ্গি শেখ হাসিনাকে ‌‌‘হত্যা’র কয়েকটি চেষ্টা করেছিল বলে দাবি করেছিল ভারতীয় পুলিশ। এ ছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও ‘হত্যা’র চেষ্টা করেছিল বলে ভারতীয় ওই সূত্রটি দাবি করেছিল।

ভারতের গোয়েন্দা কর্মকর্তা জানান, বাংলাদেশ থেকে পলাতক জঙ্গিরা পশ্চিমবঙ্গকে নিরাপদ স্বর্গ হিসেবে বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও জেএমবির ছকে দুই দলের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা ছিল।

সম্প্রতি ভারতের বর্ধমানে বিস্ফোরণের পর নড়েচড়ে বসেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের জঙ্গিদের সম্পৃক্ততা পাওয়ার দাবি তোলেন তাঁরা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বোমা বিস্ফোরণ এবং জঙ্গি তৎপরতা সন্ধানে প্রতিদিনই তারা নতুন তথ্য পাচ্ছেন। এ বিষয়গুলোও প্রতিবেদনে আকারে বাংলাদেশের কাছে পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: