শেখ জামালের জয়

মাগুরানিউজ.কমঃ 

dhaka

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সোমবার মাঠে নামে আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ৬ রানের দারুণ এক জয় পেয়েছে শেখ জামাল। এই জয়ের ফলে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অভিজাত পাড়ার দলটি।

সোমবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ২১৯ রান সংগ্রহ করে। জবাবে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রানের বেশি করতে পারেনি ঢাকা আবাহনী।

শেখ জামালের পক্ষে ব্যাট হাতে লিয়াম দাওসন ৬৪, অমিত মজুমদার ৪৮ ও মাইশাকুর রহমান ৩৩ রান করেন। আর বল হাতে সুজা দত্ত একাই নেন ৩ উইকেট। তিনি ছাড়াও দুটি করে উইকেট নেন সোহাগ গাজী ও লিয়াম দওসন।

আবাহনীর পক্ষে রকিবুল হাসান ৮৩ রান করেন। এ ছাড়া লিটন দাশ ৩৩ রান করেন। বল হাতে আবাহনীর নাজমুল ইসলাম ৩টি উইকেট নেন। এ ছাড়া ২টি করে উইকেট নেন নাসির হোসেন ও জিয়াউর রহমান।

সংক্ষিপ্ত স্কোর :
শেখ জামাল: ৫০ ওভারে ২১৯/৯
ঢাকা আবাহনী : ৫০ ওভারে ২১৩/১০
ফল : শেখ জামাল ৬ রানে জয়ী
ম্যাচ সেরা : লিয়াম দওসন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: