শেখ জামালের চারে চার

মাগুরানিউজ.কমঃ 

jamal2

মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে অপ্রতিরোধ্য গতিতে ছুঁটছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রোববার চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান লিগ শিরোপাধারীরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে মেলেনি গোলের দেখা। দ্বিতীয়ার্ধেই হয়েছে চারটি গোল। দুই বিদেশী ওয়েডসন ও ডার্লিটনের দক্ষতায় টুর্নামেন্টে এখন পর্যন্ত অজেয় থেকেই মাঠ ছেড়েছে ধানমন্ডির ক্লাবটি। প্রথমার্ধে গোলশূন্য, দ্বিতীয়ার্ধে একাধিক গোলের মহড়া; চলতি লিগে প্রায় প্রতি ম্যাচেই এমনটি দেখা যাচ্ছে। শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী ম্যাচেও দেখা গেল আরেকবার।

তবে ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পেতে পারত শেখ জামাল। কিন্তু ২০ গজ দূর থেকে ল্যান্ডিং ডারবোর ফ্রি কিক সাইড পোস্টে লেগে ফিরে আসে।৪২ মিনিটে জামাল ভু্ঁইয়ার যোগান দেয়া বলে ডিফেন্ডার লিংকনও পারেননি লক্ষ্যভেদ করতে।

প্রথমার্ধ গোলশুন্য। দ্বিতীয়ার্ধেই যেন আসল রুপে ফেরে শেখ জামাল শিবির।৫০ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। গাম্বিয়ান মিডফিল্ডার ল্যার্ন্ডি ডারবোর বাঁকানো ক্রসে বক্সের মধ্যে বুক দিয়ে ঠেকান নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। পরে খুব সহজেই বল জালে জড়ান ওয়েডসন (১-০)।

৬০ মিনিটে গোল পেতে পারতেন আবারও ওয়েডসন। তবে ডারবোর ক্রসে ওয়েডসনের প্লেসিং শট লাগে সাইডপোস্টে। তবে আসল মজা ছিল একটু পরেই। ৭৩ থেকে ৭৮; মোট পাঁচ মিনিটের ঝড়ে এসেছে বাকি তিন গোল। ৭৩ মিনিটি নিজের দ্বিতীয় গোল করেন ওয়েডসন (২-০)।

এর পর দুই মিনিটের ব্যবধানে ডার্লিংটনের দুই গোল। ৭৬ মিনিটে ডারবোর কাটব্যাক থেকে প্লেসিং শটে গোল করেন ডার্লিংটন। ৭৮ মিনিটে করেন দ্বিতীয়টি।

চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অন্যদিকে চার ম্যাচে এখন পর্যন্ত কোন পয়েন্ট অর্জন করতে পারেনি চট্টগ্রাম আবাহনী (চারটিতেই হার)। পয়েন্ট তালিকায় সবার নিচে তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: