দ্বিতীয় দিনের মতো প্রচারণায় খালেদা জিয়া

মাগুরানিউজ.কমঃ 

full_1994222681_1429448829

সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে দ্বিতীয় দিনের মতো আজ রোববার প্রচারণায় নেমেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার বিকেল সাড়ে ৪ টার দিকে গুলশানের নিজ বাসা ফিরোজা থেকে বের হয়েছেন খালেদা জিয়া। আজ তিনি উত্তরা এলাকায় প্রচারণা চালাবেন।

খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, উত্তরা থেকে গণসংযোগ শুরু করবেন খালেদা জিয়া। এরপর তিনি মিরপুর ও মোহাম্মদপুরে যাবেন।

এরআগে গতকাল শনিবার রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায়ও প্রচারণা চালান বেগম জিয়া।

উল্লেখ্য, সিটি নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলনের ব্যানারে ঢাকা উত্তর থেকে তাবিথ আউয়ালকে এবং দক্ষিণে থেকে মির্জা আব্বাসকে সমর্থন দিয়েছে বিএনপি । তাবিথ আউয়াল নিজে প্রচারণায় অংশ নিলেও মামলার কারণে এখনো মাঠে নামতে পারেননি আব্বাস। তবে আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা প্রচারণা চালিয়ে যাচ্ছেন । আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: