‘শুধুমাত্র সে বুঝলেই চলবে’- সাকিব

মাগুরানিউজ.কমঃ

সাকিবের শতক উদযাপন
সাকিবের শতক উদযাপন

 

নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা টেস্টে ফিরেন সাকিব। প্রথম টেস্টে বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ।  দৃশ্যপট পাল্টে গেল নিজ মাটিতে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মঙ্গলবার ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ইনিংসের ১৩৩তম ওভারে বল করতে আসেন পানিইয়ঙ্গারা। তার প্রথম বলেই চার হাঁকান সাকিব। পূর্ণ করেন সেঞ্চুরি। 

তবে ক্যারিয়ারের তৃতীয় শতকের জন্যে তাকে ১৯ ইনিংস অপেক্ষা করতে হলো। এর আগে ২০১১ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১৪৪ রান করেন। এরপর আর তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি মাগুড়ার এই তারকা।  বছর খানেক পর শতক পাওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন সাকিব শূন্যে লাফিয়ে বা ব্যাট উঠিয়ে শতক উদযাপন করবেন।  এরকম কিছুই করেননি সাকিব। কিন্তু যেটা করেছেন সেটা দিয়ে খবরের শিরোনামে এসেছেন!

পানিইয়ঙ্গারা বল বাউন্ডারি মাঠ পাড় হওয়ার পর ব্যাট ও গ্লাভস মাটিতে রেখে দুই হাতের আঙুল দিয়ে ‘হৃদয়’ তৈরি করেন। গ্যালারির দিকে ছুড়ে দেন উড়ন্ত চুম্বন! ভিন্ন খেলোয়াড়ের ভিন্ন শতক উদযাপন! মঙ্গলবার দিনের সেরা পারফরমার হয়েও সংবাদ সম্মেলনে আসেননি সাকিব। বুধবার এলেন।

শতক উদযাপন নিয়ে প্রথমে খানিকটা লজ্জা পেয়ে সাকিব বলেন, ‘একটু ভিন্নতা ছিল, আর কি!’ খানিকক্ষণ পরেই দেশসেরা এই অলরাউন্ডার বলেন, ‘যার উদ্দেশ্যে করছি শুধুমাত্র সে বুঝলেই চলবে। অন্য কারো না বুঝলেই হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: