শতকের পর গ্রাউন্সম্যানদের সাকিবের উপহার

মাগুরানিউজ.কমঃ 

 

খুলনার মাঠে কর্মরত গ্রাউন্সম্যানরা
মাঠে কর্মরত গ্রাউন্সম্যানরা

 

আট মাস পর জিম্বুবায়ের বিপক্ষে ঢাকা টেস্টে দিয়ে আবারো সাদা জার্সী গায়ে জড়ান সাকিব আল হাসান। ঢাকা টেস্টে ব্যাট হাতে পারফর্ম করতে না পারলে বল হাতে সাকিব ছিলেন উজ্জ্বল। দ্ইু ইনিংসে মোট ৭ উইকেট নেন। বিপরীতে রান করেন মাত্র ২০।

ঢাকায় পারফর্ম করতে পারেননি। কিন্তু ঠিকই খুলনায় পারফর্ম করলেন সাকিব। মাগুড়ার ছেলে সাকিবের জন্যে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম বিশেষ কিছু। ঘরের ছেলে বলেই সাকিবের জন্যে আলাদা টান খুলনাবাসীর। সাকিবেরও যেন তাই।

২০১২ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে এই মাঠে মাত্র ৩ রানের জন্যে শতক বঞ্চিত হন সাকিব। ৯৭ রান করেন তিনি। দুই বছর পর আবার সাকিবই এই মাঠে এসে শতক হাঁকিয়ে খুলনার মান রাখলেন। ১৩৭ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি।  

নিজের পয়মন্ত ভেন্যুতে শতক পাওয়ায় বেশ খুশি সাকিব নিজেও। রাতে হোটেলে ফিরে শতকের কোন উদযাপন হয়নি!  কিন্তু নিজ শহরের গ্রাউন্ডসম্যানদের ঠিকই খুশি করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গ্রাউন্সম্যানদের পঞ্চাশ হাজার টাকা উপহার দেন সাকিব।  মঙ্গলবারই গ্রাউন্সম্যানদের ডেকে একজনের হাতে টাকা তুলে দেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: