শিলাবৃষ্টিতে মাগুরার শালিখায় ব্যাপক ক্ষতির আশংকা

মাগুরানিউজ.কমঃ 

181-thumbnail

বুধবার গভীর রাতে মাগুরার শালিখা উপজেলায় ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে। প্রায় ২ ঘন্টা ব্যাপি বৃষ্টিতে চৈত্রের তাপদাহ কমে জনজীবনে স্বস্তি নেমে এলেও বৃষ্টির সাথে প্রচুর শীল পড়ায় কৃষকেরা ফসলহানির আশংকায় রয়েছেন ।

চলতি মৌসুমে উপজেলায় ব্যাপক হারে বোরো ধানের চাষ হয়েছে। সবেমাত্র মাঠে কৃষকের বোরো ধানে শীষ বেরোতে শুরু করেছে। শীলের আঘাতে অনেক ধানগাছই মাঝ থেকে ভেঙ্গে গেছে। ধানের ফলন শুরুর এই সময়ে শিলার আঘাতে ধানে চিটা পড়ে ফলন কম হওয়ার আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত। এছাড়া শিলাবৃষ্টিতে উস্তে,পটল,পুঁই শাঁক ও মিষ্টি কুমড়াসহ সকল সব্জি চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সব্জি চাষীরা জানান ।

শালিখার বয়রা গ্রামের কৃষক সোহরাব হোসেন জানান, তিনি চলতি মৌসুমে প্রায় তিন একর জমিতে ধানের চাষ করেছেন। চৈত্রের শেষে যা পরিপক্কতা পেতে শুরু করেছে। এ শিলাবৃষ্টিতে তিনি ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। টিওর খালী গ্রামের সবজি চাষী জামাল বিশ্বাস ও মোস্তাক আহমদ জানান- তারা প্রায় ৪ একর জমিতে কুমড়া, পুঁইশাঁকসহ বিভিন্ন প্রকারের সব্জির চাষ করেছেন। শীলের আঘাতে সব্জির ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষেতে থাকা মিষ্টি কুমড়ায় পচনের আশঙ্কা করছেন তারা।  এদিকে বিভিন্ন আম বাগানের মালিকরা জানান শিলায় গাছের ছোট-ছোট কচি আম ঝরে পড়ে প্রচুর ক্ষতি হয়েছে।

শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আজগর আলী জানান, শিলা বৃষ্টিতে কোথায় কোথাও ফসলের ক্ষতি হয়েছে  তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে ক্ষতির হিসাব বলা সম্ভব হবে। তবে তিনি বৃষ্টির পানিতে কোথাও কোথাও ফসলের উপকার হয়েছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: