বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

মাগুরানিউজ.কমঃ

bn-pk

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৭ এপ্রিল থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দেশের মধ্যকার পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজটি।

তিনটি ওয়ানডে, ১টি টোয়েন্টি২০ ও ২টি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ এই সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের মাটিতে ১৪ এপ্রিল প্রথম অনুশীলন করবে পাকিস্তানীরা। পরের দিন একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলে ১৬ এপ্রিল আবারও অনুশীলন করবে তারা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭ এপ্রিল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। এর পর একই ভেন্যুতে ১৯ এপ্রিল দ্বিতীয় এবং ২২ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সিরিজের প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা-রাত্রির হবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২-৩০ মিনিটে।

সিরিজের একমাত্র টোয়েন্টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬-৩০ মিনিটে।

এরপর ২৫ এপ্রিল দুই দলই খুলনায় চলে যাবে। খুলনার আবু নাসের স্টেডিয়ামে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে দুই দলের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি।

এই ম্যাচ শেষে ৩ মে ঢাকায় ফিরে আসবে দুই দল। শের-ই-বাংলা স্টেডিয়ামে ৬ মে থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। আগামী ১১ মে পাকিস্তান দলের বাংলাদেশ ত্যাগ করার কথা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: