শিগগিরই ১০ হাজার নার্স নিয়োগ: প্রধানমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ 

Sheikh_Hasina-1427522766

নার্সিংকে মহৎ ও শ্রেষ্ঠ পেশা হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পেশাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে শিগগিরই আরও ১০ হাজার নার্স নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

আজ বুধবার সকালে গাজীপুরের কাশিমপুরের সারাবোর তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনা বলেন, ‘নার্সিং পেশা শ্রেষ্ঠ পেশা। নার্সিং পেশাকে আমি অত্যন্ত সম্মান করি। নার্সরা সেবা দিয়ে একজন রোগীকে সুস্থ করে তোলেন। এ পেশাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। নার্সিংয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডিসহ উচ্চতর ডিগ্রি করার সুযোগ সৃষ্টি হবে। শিগগিরই আরও ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’ 

রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা বলে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা সেবার মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। সরকারি ও বেসরকারিভাবে যেন আরও হাসপাতাল গড়ে উঠতে পারে, সে জন্য আমরা সুযোগ করে দিয়েছি।’ 

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালটিকে পর্যায়ক্রমে ৫০০ শয্যায় উন্নীত এবং একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তা কামনা করেন শেখ হাসিনা। 

স্বাস্থ্যসেবা নিতে বিদেশে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, তিনি নিজে অসুস্থ হলেও এ হাসপাতালে চিকিৎসা নেবেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: