শাহরুখের সঙ্গে মডেলিংয়ে সাকিব

মাগুরানিউজ.কমঃ

sakib-1428157625

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেক তো খেলেছেন। আর কত? খেলতে খেলতে একঘেয়েমি লাগারই কথা। কলকাতার মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খান বোধহয় বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছেন।

তাই একঘেয়েমি কাটাতে খেলোয়াড়দের কখনো নিয়ে যান পার্টিতে। কখনো বা তাদের নিয়ে মেতে ওঠেন ডিসকো ড্যান্সে। খেলোয়াড়দের নিয়ে মডেলিং করাও বাদ দেন না। এর আগে শাহরুখের সঙ্গে সাকিব আল হাসানকে কখনো মডেলিংয়ে দেখা যায়নি। এ কাজটি এবার সেরে ফেললেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।

শনিবার কেকেআরের অফিসিয়াল পার্টনার স্যাটেলাইট টিভি চ্যানেলের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিশ টিভির একটি বিজ্ঞাপনের পোস্টার প্রকাশ করা হয়। আর সেখানেই শাহরুখের সঙ্গে মডেলিংয়ে দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে।

শাহরুখ-সাকিবের সঙ্গে রয়েছেন ভারতের দুই তারকা ব্যাটসম্যান গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পা। কেকেআরের অফিসিয়াল পেজে সাকিবদের মডেলিংয়ের সেই ছবিটি পোস্ট করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: