একি কান্ড ! চাকুরীর পরীক্ষা দিতে এসে জাতীয় রেকর্ড গড়ে ফেললেন তিনি

মাগুরানিউজ.কমঃ 

43264

চাকরিটা পুলিশে।  মাঠে যখন দৌড় শুরু করেছিলেন, তখন ভেবেছিলেন কোনোক্রমে পাস করে যাবেন চাকরির পরীক্ষায়।  কিন্তু দৌড় শেষে প্রায় জাতীয় রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।  ২৪ বছরের যুবক সন্দীপ তাই এখন খবরের শিরোনাম।  ভারতের একটি গণমাধ্যমে এ তথ্য জানা গেছে
রাজস্থানের স্টেডিয়ামে চলছিল পরীক্ষা।  পুলিশ কনস্টেবল পদের জন্য শারীরিক পরীক্ষা হচ্ছিল তার।  ১ ঘণ্টায় ১০ কিলোমিটার দৌড়ে পার করতে দেয়া হয়েছিল তাকে।  দেখা গেল, অর্ধেক সময়েই তিনি পার।  মাত্র ৩৩ মিনিটে সম্পূর্ণ রাস্তা পেরোলেন তিনি।  তবে জাতীয় রেকর্ড থেকে মাত্র ২ মিনিট পিছিয়ে।

ভারতের রাজস্থানের প্রত্যন্ত হনুমানগড়ের এক কৃষক পরিবারের ছেলে সন্দীপ।  কখনো কেউ তাকে ট্রেনিং দেয়নি।  জাতীয় রেকর্ড কাকে বলে তাও অজানা তার।

তিনি জানিয়েছেন, আমার একটা চাকরি খুব দরকার।  লিখিত পরীক্ষায় পাস করে গিয়েছি।  আমি মাঠে চাষ করি।  বুঝতেই পারিনি কিভাবে ৩৩ মিনিটে দৌড় শেষ করে ফেললাম।  

পুলিশ কর্মকর্তা মহেন্দ্র সিং জানিয়েছেন, যুবকটিকে যদি উপযুক্ত ট্রেনিং দেয়া যায় তাহলে দেশের সম্পদ হয়ে উঠবে।  তবে পুলিশের চাকরিটা নিশ্চিত হয়ে গেছে তার।  তাই বেজায় খুশি সন্দীপ। জি নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: