শালিখায় সঙ্গীতা হত্যা মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

মাগুরানিউজ.কমঃ 


download (4)শালিখার হাজরাহাটি গ্রামের ৪ মাসের অন্ত:সত্ত্বা বধূ ও এক সন্তানের জননী সঙ্গীতা হত্যা মামলা তুলে নিতে বাদি পরিবারকে হুমকি দিচ্ছে আসামিরা। অভিযোগ যৌতুক না পেয়ে গত ৩ অক্টোবর তাকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন হত্যার পর মুখে বিষ ঢেলে আত্নহত্যার প্রচার দেয়। এঘটনায় মৃতের ভাই নড়াইলের মুশুড়িয়া গ্রামের মুরারী মল্লিক বাদি হয়ে মাগুরা আদালতে পাষন্ড স্বামী জীবন হালদার, দেবর রিপন হালদার, শশুর কালীপদ হালদার, শাশুড়ী মিনতী হালদারকে আসামি করে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা করেন। যার নং ১৮১/১৪।

মামলার বাদি অভিযোগ করেছেন আসামিরা মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। অব্যাহত হুমকিরমুখে ১৬ অক্টোবর আসামিদের বিবাদী করে আদালতে ১০৭ ধারা মামলা করেন।

জানা যায় প্রায় ১০ বছর পূর্বে জীবন হালদারের সাথে সঙ্গীতার বিয়ে হয় এবং তাদের ঘরে একটা পুত্র সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর স্বামী যৌতুকের দাবিতে তাকে প্রায়ই মারধর করতো। একারণে গত ২০০৮ সালে নড়াইল আদালতে স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। যার নং সি আর ৫৭/০৮। পরবর্তীতে একটি আপোষ মিমাংসার ভিত্তিতে স্বামীর ঘরে ফিরে আসেন।

সম্প্রতি আবারও ১ লাখ টাকার দাবিতে সঙ্গীতার ওপর চাপ সৃষ্টি করে ও শারীরিক এবং মানসিক নির্যাতন  করে আসছিল। কিন্তু দাবীকৃত টাকা বাবার বাড়ী থেকে আনতে পারবে না বলে জানিয়ে দেয়ায় তাকে নির্যাতন চালিয়ে মৃত্যু নিশ্চিত করে মুখে বিষ ঢেলে আত্নহত্যা করেছে বলে প্রচার করে খুনিরা।

খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন মামলার বাদি পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: