মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ বুধবার, অগাস্ট ২৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
শালিখা উপজেলা আড়পাড়া খাদ্য গুদামে ১২০ মেট্রিক টন চাল আত্মসাৎের অভিযোগে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে (ওসিএলএসডি) গুদাম কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং আড়পাড়া খাদ্য গুদামে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সিলগালা করা হয়েছে। জানা যায় গত ৮ ডিসেম্বর গোডাউন কর্মকর্তা শফিকুল ইসলাম কে অনত্র বদলী করা হয় এবং আড়পাড়া গোডাউনে মাগুরা সদর গুদাম কর্মকর্তা নূরে আলম কে আড়পাড়া খাদ্য গুদামে দায়িত্ব দেওয়া হয়। এরপর নূরে আলম কে দায়িত্ব বুজে দেওয়ার সময় গোডাউনের পর্যাপ্ত মালামালের ঘাটতি পরিলক্ষিত হয়। এরপর বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর শালিখা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সালমা চৌধুরী লিখিত অভিযোগের প্রেক্ষিতে শালিখা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে আটক করে। এ বিষয়ে শালিখা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়ন্ত্রক সালমা চৌধুরী বলেন আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার এর নির্দেশে বাদী হয়ে শফিকুল ইসলামের নামে থানায় মামলা দায়ের করি।
এ ব্যাপারে মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার সাংবাদিকদের বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষ মহাপরিচালকের নির্দেশে মামলার এজাহারে দস্তখাত করেন। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বিশারুল ইসলাম জানান গুদাম কর্মকর্তা শফিকুল ইসলামকে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ এবং সেই সাথে দুদকের মামলা রজু প্রক্রিয়াধীন। গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম স্ত্রী রুলি খাতুন বলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সালমা চৌধুরী, দারোয়ান সুভাষ চন্দ্র সরকার ও লেভার বিপুলের যোগসাজশে এমন ঘটনা ঘটেছে। খামাল সাজানোর সময় বাইরের দিকে ১০ বস্তা এবং ভিতরের দিকে ৯ টা করে চালের বস্তা সাজিয়ে রেখেছে। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা গতকাল বৃহস্পতিবার রাতে শফিকুলকে গ্রেফতারের পর ৪ টি গোডাউনে সীলগালা করে দেন।

