মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
আজ শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য
- শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৩ বস্তা সার জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
মাগুরার গাঁজাসহ ৬ জনকে আটক করেছে শালিখা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১১ ডিসেম্বর রাতে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন- উপজেলার শরুশুনা গ্রামের আরশাদ আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী মো. রোস্তম আলী (৪৪), নড়াইলের সিঙ্গিয়া ডাঙ্গা গ্রামের মৃত কালাম মোল্যার ছেলে মুকুল মোল্যা (৩২), উত্তর শরুশুনা গ্রামের মো. ইউনুচ আলীর ছেলে গাঁজা সেবনকারী মো. রানা হোসেন (২২), সিঙ্গিয়া নড়াইল সদর থানার আনোয়ার বিশ্বাসের ছেলে মো. ফয়সাল বিশ্বাস (২০), একই গ্রামের কবির হোসেনেরে ছেলে মো. সিরাজুল ইসলাম (২৩) ও মো. মিরান মোল্যার ছেলে জান্নাতুল ইসলাম (১৯)।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, রোববার (১১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই লিটন গাজী ও এ এসআই লিটন হোসেন এবং এএসআই মিলন অভিযান চালিয়ে উপজেলার মনোখালী গুচ্ছগ্রাম এলাকা থেকে ১৪০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে৷
আটককৃত আসামিদের বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে৷

