মাগুরায় টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
মাগুরায় সাংবাদিক শরীফ তেহরান আলম টুটুল (৭১টিভি)কে আহবায়ক ও শেখ ইলিয়াস মিথুন (সময় টিভি)কে সদস্য সচিব করে মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড় কফি হাউজে এক মতবিনিময় সভা শেষে সভার উপস্থিত  সাংবাদিকবৃন্দ সর্ব সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা দেন। কমিটির অন্যান্য সদস্য হলেন- রূপক আইচ (এখন টিভি), ফয়সাল পারভেজ (ডিবিসি নিউজ), আলিমুজ্জামান উজ্জ্বল ( যমুনা টিভি)।  শরীফ তেহরান আলম টুটুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রবীন সাংবাদিক সাইদুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, সদস্য এখন টিভির স্টাফ রিপোর্টার রূপক আইচ, একুশে টিভির জেলা প্রতিনিধি মাসুম বিল্লাহ, যমুনা টিভির জেলা প্রতিনিধি আলিমুজ্জামান উজ্জ্বল, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কাজী আশিক রহমান, সময় টিভির শেখ ইলিয়াস মিথুন, ডিবিসি নিউজের ফয়সাল পারভেজ, এসএটিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, এটিএন বাংলা/ এটিএন নিউজের প্রতিনিধি  মোঃ সুজন মাহমুদ,এশিয়ান টিভির ইমরুল হক, দেশ টেলিভিশনের পংকজ রায়, নাগরিক টিভির হেলাল হোসেন । সভায় বক্তারা বলেন, চলমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায়  টেলিভিশন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। এ সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের গুনগত মান বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা স্থাপন ও পেশাগত উৎকর্ষ সাধনে সবাই ব্রতী হবে। এ আহবায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: