আজ বৃহস্পতিবার, অগাস্ট ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
- শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত
- শ্রীপুরে ২ টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি
- শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মাগুরার শালিখা উপজেলার ১নং ধনেশ্বরগাতী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে উপজেলার ধনেশ্বরগাতী স্কুল মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ধনেশ্বরগাতী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ হাবিবুর রহমান৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মাগুরা জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন, জেলা কৃষকদল নেতা চঞ্চল চৌধুরী, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ইলিয়াস হোসেন,সদস্য সচিব তুহিন মুন্সী,সিনিয়র যুগ্ম আহবায়ক আল আজাদ,নজরুল ইসলাম৷ এছাড়াও অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন,আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রাজিব হোসেন,সদস্য সচিব নাহিদ বিশ্বাস,শতখালী ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মাসুম বিল্লাহ,তালখড়ি ইউনিয়ন কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর আলম,সদস্য সচিব আবুল বাশার প্রমূখ৷

