মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সোহেল মোল্যা (২৫) নামের এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মঙ্গলবার মামলা করেছেন ভুক্তভোগী পরিবার। এলাকার প্রভাবশালীরা ঘটনাটি মীমাংসা এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় মামলা দিতে বিলম্ব হয়েছে বলে তরুণীর পরিবারের অভিযোগ।
সদর থানা সুত্র মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

