মাগুরার মহম্মদপুরে আই-জেন প্রতিযোগিতা

মাগুরানিউজ.কমঃ 

34803-jersycolorsr5ui6ty5

বিপুল উৎসাহ উদ্দীপনায় শনিবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশনে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এর স্কুল পর্যায়ের বাছাই প্রতিযোগিতা শুরু হয়েছে। 

শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ তৈরির জন্য আয়োজন করা হয়েছে এ প্রতিযোগিতা।

শনিবার তৃতীয় দিনে জেলার ৪টি উপজেলায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অষ্টম থেকে দশম শ্রেণিপড়–য়া প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

আই-জেনে প্রতিটি স্কুলের অনুষ্ঠানের মূলত দুটি অংশ আছে। এতে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন হাতে-কলমে জানতে পারছে।

মহম্মদপুর সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশন অনুষ্ঠানে আই-জেন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক স্বপন কুমার চক্রবর্তী। সঞ্চালক ছিলেন প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেন। সহযোগিতা করেন বন্ধুসভার সদস্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: