রাত পোহালেই মাগুরাতে বই উৎসব

মাগুরানিউজ.কমঃ

imagesআগামীকাল ১জানুয়ারি, বছরের প্রথম দিনেই মাগুরার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর কাছে ১৫ লাখ ৫৪ হাজার ১২টি নতুন বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বই পৌঁছে দেওয়ার বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের ২ লাখ ৬৫ হাজার ৭৪ জন শিক্ষার্থীর কাছে ১৫ লাখ ৫৪ হাজার ১২টি নতুন বই পৌঁছে দেওয়া হবে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলে আলম বলেন, ‘মাধ্যমিক পর্যায়ের ৯০ ভাগ বই স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে।’

সূত্র জানায়- জেলা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ৪৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১ লাখ ৬৬ হাজার ৩২৭ জন ৬ লাখ ৬৫ হাজার ৩০৮টি নতুন বই স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে। ১৪৭টি মাধ্যমিক, ৩০টি নিন্ম মাধ্যমিক,৭২টি মাদ্রাসা ও ১৫টি কারিগরি বিদ্যালয়ের জন্য ১০ লাখ ২৪ হাজার ১০৫টি বইয়ের চাহিদার অনুকূলে ৮ লাখ ৮৮ হাজার ৭০৪টি বই স্কুলে পৌঁছে দেওয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ে আরো ১লাখ ৩৫ হাজার ৪০১টি বই এখনো জেলায় পৌঁছেনি। এসব প্রতিষ্ঠানে ১ লাখ ২৪ হাজার ৪১০ জন শিক্ষার্থী রয়েছে।

গত কয়েক বছর ধরে বর্ষ শুরুর দিনই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নতুন বই তুলে দিয়ে দিনটি বই উৎসব হিসেবে উদযাপন করা হয়।

জেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) কুমারেশ চন্দ্র গাছি জানান, প্রাথমিকের সকল শিক্ষার্থীর জন্য নতুন বই বিদ্যলয়ে পৌঁছে গেছে। বছরের প্রথম দিনে উৎসবের মধ্যে দিয়ে বই বিতরণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: